করোনা সংক্রমণকে রুখতে যতটা সম্ভব এখন বেশিরভাগ কার্য করা হচ্ছে ওয়াক ফ্রম হোম থেকে।
আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে জারি হয়েছে লকডাউন যার ফলে এরকম এক পরিস্থিতিতে সময় কাটাতে অত্যাধিক মানুষ সময় দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়তে। কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছেন, আবার কেউ কেউ ঘর থেকেই চালিয়ে যাচ্ছেন অফিসের যাবতীয় কাজ আর এরকম এক পরিস্থিতিতে ব্যবহৃত হচ্ছে অত্যাধিক ডাটাও।
কারণ এই মুহূর্তে করোনার কারণে বিভিন্ন সংস্থা তাদের কর্মীদের অফিসে আসতে বারণ করেছেন এবং বাড়ি থেকেই তাদের কাজ করার পরামর্শ দিয়ে যাচ্ছেন। যার ফলে এখন বেশিরভাগ কর্মস্থলগুলিতে work from home এর ব্যবসা শুরু করা হয়েছে আর এরকম করার ফলে বেড়েছে ইন্টারনেট ডাটা ব্যবহারের পরিমাণও।তাই এরকম এক পরিস্থিতিতে এয়ারটেল তাদের গ্রাহকদের কথা চিন্তা করে তাদের বাড়তি সুবিধা দিতে 100 টাকারও কম দামের প্ল্যানটিতে দ্বিগুণ পরিমাণ ডাটা দেওয়ার কথা জানিয়েছেন।
তবে যাই হোক এই খবরটি এয়ারটেল গ্রাহকদের কাছে একটি সুখবর হতে পারে কারণ এই মুহূর্তে প্রত্যেকেই ডাটার গুরুত্ব অনেক খানি বুঝতে পেরেছে। এয়ারটেলে তরফ থেকে তাদের 98 টাকার একটি জনপ্রিয় প্ল্যানে এই পরিবর্তন আনা হয়েছে যেখানে এর আগে এই প্ল্যানের দরুন গ্রাহকেরা পেয়ে যেতেন 6 জিবি ডাটা ব্যবহার করার সুবিধা তবে এবার এয়ারটেলের তরফ থেকে সে পরিমাণ ডাটা কে দ্বিগুন পরিমাণে দেওয়া হচ্ছে এয়ারটেল গ্রাহকদের যার ফলে এখন এই প্ল্যানটি রিচার্জ করলেই আপনি পেয়ে যাবেন 6 জিবির পরিবর্তে 12 জিবি ডাটা ব্যবহার করার সুযোগ।তবে এই প্ল্যানের সঙ্গে দেওয়া হচ্ছে না ভয়েস কল ও এসএমএস ব্যবহারের সুবিধা। আর এই প্ল্যানের বৈধতা রাখা হয়েছে 28 দিনের জন্য।

