বঙ্গোপসাগের ঘনীভূত গভীর নিম্নচাপের ফলে রাজ্যে ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে৷ ঝড়ের গতিবেগ দেখে মনে করা হচ্ছে যে রাজ্যের দিকে ল্যান্ডফলের সম্ভাবনা থাকছে৷
মৌসম ভবন জানাচ্ছে যে উত্তর ও উত্তরপশ্চিমদের দিকে রবিবার সন্ধে বা রাতের দিকে আছড়ে পড়তে পারে আমফান৷ এরফলে সোমবার থেকে বুধবারের মধ্যে পশ্চিমবঙ্গে এই ঝড় নিতে পারে ভয়ঙ্কর আকার৷
যার প্রভাব পড়তে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায়৷ প্রচন্ড বেগে ঝড়ের সঙ্গে হতে পারে অনবরত বৃষ্টি
লকডাউনের নিয়মরক্ষায় ব্যস্ত প্রসাশনের কাছে এই সাইক্লোন মোকাবিলা নিঃসন্দেহে চ্যালেঞ্জ৷ তবে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ঝড় মোকাবিলায় সমস্ত প্রস্তুতি করা হয়েছে৷ ত্রাণ ও উদ্ধারকাজ নিয়ে বৈঠক করেছেন মুখ্যসচিব৷
উপকূলবর্তী এলাকায় পাঠানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে৷ করোনার সতর্কতার কথা মাথায় নিয়ে সাইক্লোন সেন্টারে সামাজিক দূরত্ব বজায় রেখেই সব কাজ হবে৷
মূলত বাংলা-উড়িশা উপকূলে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ ১৮ থেকে ২১ মে পর্যন্ত রয়েছে এই নিষেধাজ্ঞা৷ যারা সমুদ্রে গিয়েছে, তাদেরও ফিরতে বলা হয়েছে৷
শনিবার দিঘার থেকে প্রায় ১২২০ কিলো দূরে ছিল এই ঝড়ের কেন্দ্রস্থল৷ সোমবার পশ্চিমবঙ্গের উপর আঁছড়ে পড়ার সময় এর গতিবেগ ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার থাকতে পারে, যা পরবর্তীতে ৮৫ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে৷
