![]() |
| India vs China News |
ভারত-চিন সীমান্তে চরমে পৌঁছেছে সংঘাত। ২০ জন সেনা শহিদ হওয়ার পর থেকেই উত্তপ্ত গোটা দেশ। দফায় দফায় বৈঠক চলছে দিল্লিতে।
এবার চিনের মন্তব্যের কড়া জবাব দিল ভারত। গালওয়ান ভ্যালি চিনের বলে দাবি করেছে বেজিং। বুধবার মধ্যরাতে সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।
সম্প্রতি এই গালওয়ান ভ্যালিতে ঘাঁটি গেড়েছে চিনের সেনাবাহিনী। এমনকি গালওয়ান ভ্যালি চিনের বলেও দাবি করেছে।
এর পরিপ্রেক্ষিতে অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘বুধবারই চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ফোনে কথা হয়েছে। দুই দেশই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে রাজি হয়েছেন। ৬ জুন আর্মি অফিসারদের বৈঠকে যে আলোচনা হয়েছিল, সেই অনুযায়ী, তাঁরা সমঝোতায় আসতে চেয়েছেন: কিন্তু এই ধরনের মন্তব্য সেই সমঝোতার পরিপন্থী ও সমর্থনযোগ্য নয়।’
অন্যদিকে, সীমান্তে সেই কাজ আরও দ্রুততার সঙ্গে করার বার্তা দিয়েছে ভারত। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে ওই কাজ দ্রুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিশেষ বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রকের বর্ডঅর ম্যানেজমেন্ট বিভাগের অ্যাডিশনাল সেক্রেটারি বিআর শর্মার নেতৃত্বে ওই বৈঠক হয়। সেখানে বর্ডার রোড অর্গানাইজেশনের আধিকারিরাও উপস্থিত ছিলেন, যাঁদের অধীনে ওই এলাকায় রাস্তা নির্মাণের কাজ হয়। ছিল আইটিবিপি, ভারতীয় সেনা ও সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের প্রতিনিরাও।
ভারত-চিন বর্ডার রোড প্রজেক্টের এই দ্বিতীয় পর্যায়ে ৩২টি রাস্তা নির্মাণ হওয়ার কথা। কেন্দ্রীয় সরকারের তরফে ওই রাস্তা নির্মাণের কাজ দ্রুততার সঙ্গে করার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই ওই কনস্ট্রাকশন সাইটে ১৫০০ অতিরিক্ত শ্রমিক পাঠানো হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর।
সূত্র - kolkata24x7
