![]() |
| Dronald Tramp |
একসপ্তাহের বেশি হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছি করোনা থেকে বাঁচতে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
ওয়াশিংটন: অবাক করা তথ্য প্রকাশ্যে। হোয়াইট হাউসের ডাক্তাররা বলেছেন নভেল করোনা ভাইরাস মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন উপযুক্ত নয় তারপরেও টানা একসপ্তাহের বেশি সময় ধরে এই অ্যান্টি-ম্যালেরিয়াল ড্রাগ খাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং।
করোনা পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্টের রিপোর্ট নেগেটিভ এসেছে এবং কোনও উপসর্গ দেখা যাচ্ছে না বলেই জানা যায়। ট্রাম্প তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেড় সপ্তাহ থেকে হাইড্রক্সিক্লোরোকুইন নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।
ডোজ নিয়ে ট্রাম্প জানিয়েছেন, “আমি প্রতিদিন জিঙ্কের সঙ্গে কম্বাইন করে একটা করে ট্যাবলেট খাই”। কারণ জানতে চাওয়া হলে তিনি জানান, “আমার মনে হয় এটা ভালো। আমি অনেক ভালো গল্প শুনেছি”।
সপ্তাহের পর সপ্তাহ থেকে ট্রাম্প হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার প্রচার করার আগ্রহ দেখিয়েছিলেন। তবে একাধিক ডাক্তার জানিয়েছেন, এই অ্যান্টি-ম্যালেরিয়াল ড্রাগ করোনা রোগীদের উপর কাজ করে না। আমেরিকা সরকারের রেগুলেটররা স্পষ্ট জানিয়েছেন, দেখা গিয়েছে ”এই ওষুধ নিরাপদ নয়”।
আমেরিকায় নভেল করোনা ভাইরাসে মৃত্যু যখন ৯০০০০ পেরিয়েছে, ঠিক সেইসময় হঠাতই ট্রাম্প এমন অদ্ভুত মন্তব্য করেছেন। এমন বক্তব্যে ঢেকে গিয়েছে সবকিছু, হেডলাইন জুড়ে ট্রাম্পের হাইড্রক্সিক্লোরোকুইনের অভিজ্ঞতা।
হোয়াইট হাউসের ডাক্তারের পরামর্শে এমন কাজ করছেন তিনি। যদিও তিনি স্পষ্ট করেছেন ডাক্তার নয় তাঁর উদ্যোগেই প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে।
শুধু এখানেই শেষ নয়, তিনি আরও বলেছেন, “আপনি জানলে অবাক হবেন কত মানুষ এই ওষুধ নিচ্ছেন, বিশেষ করে ফ্রন্টলাইন ওয়ার্কাররা। আমিও নিচ্ছি”।
“আমি এখন হাইড্রক্সিক্লোরোকুইন নিচ্ছি, দু’সপ্তাহ আগে থেকে আমি নিতে শুরু করেছি”, এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের কাছের একজন করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অন্যান্য দেশের মতই ওষুধ দেওয়ার আর্জি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে পৌঁছে গেল সেই ওষুধ। ইতিমধ্যেই ইতালিকেও ছাপিয়ে গিয়ে সর্বাধিক মৃতের সংখ্যা আমেরিকায়। প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই সংখ্যা।
ট্রাম্পের অনুরোধে ভারত ৩৫.৮২ লক্ষ ট্যাবলেট পাঠিয়েছে। সঙ্গে ৯ মেট্রিক টন ওষুধ তৈরির সামগ্রীও পাঠানো হয়েছে। শুধু আমেরিকা নয়, প্রাথমিকভাবে বিশ্বের বহু দেশে করোনা ভাইরাস মোকাবিলা করার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন পৌঁছে দিয়েছে ভারত।
